২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

মাদারীপুর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাদারীপুরের শিবচর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বন্দরখোলা কাজীরসুরার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরনে ছাই রংয়ের জিন্সের প্যান্ট, বেগুনী হাফ শার্ট ও সবুজ রংয়ের চাদর ছিল। শিবচর থানার ওসি মাসুদ খান জানান, সন্ধ্যায় বন্দরখোলার কাজীরসুরায় একটি ডোবায় মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। লাশটির গলা, ডান চোখ ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৪৪৯ ঘ.