২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ রোববার সন্ধ্যায় ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 04:13 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

লালমনিরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ রোববার সন্ধ্যায় ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। নিহত আব্দুল লতিফ (৩৫) পাটগ্রাম পৌরসভার ব্যাংকান্দা গ্রামের ছফর আলীর ছেলে। তাকে রোববার ভোরে বুড়িমারীর নিজ্জমা সীমান্তের কাছে বিএসএফ গুলি করে হত্যার পর লাশ নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বুড়িমারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জাবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, সীমান্তের জিরো পয়েন্টে সন্ধ্যা ৬টায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে লতিফের লাশ হস্তান্তর করে বিএসএফ। বৈঠকে ভারতের পক্ষে ৩৫ জোড়া ডাবরী বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর কুন্দন কুমার ও বাংলাদেশের পক্ষে বুড়িমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জাবিউল ইসলাম নেতৃত্ব দেন। পাটগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, রাতে নিহত লতিফের লাশ তার বড় ভাই আব্দুর রশিদের হাতে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১৫৫ ঘ.