২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় হাতির আক্রমণে কাঠুরিয়া নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কাঠুয়িরার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

কক্সবাজার, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের উখিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে এক কাঠুয়িরার মৃত্যু হয়েছে। শনিবার পাহাড়ে গিয়ে হাতির আক্রমণের শিকার হন ফকির আহমদ (৪০)। রোববার সকালে এলাকার লোকজন তার লাশ উদ্ধার করে। ফকির আহমদ উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাগলিরবিলের ছৈয়দুর রহমানের ছেলে। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, শনিবার সকালে পাহাড়ে কাঠ আনতে গেলে হাতি আক্রমণ করে তাদের। এ সময় তার সঙ্গীরা পালিয়ে এলেও তিনি ফিরতে পারেননি। রোববার এলাকার লোকজন গিয়ে তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১০ ঘ.