২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 12:32 PM

শাহজালাল বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর দেড়টায় ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.sust.edu/admission- এ ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নারায়ণ সাহা। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এই জন্য যে কোন মোবাইল অপারেটর থেকে SUST space RESULT space Admission Roll লিখে ২৩২৩ নম্বরে এসএমএস করতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে ফলাফল টানিয়ে দেয়া হয়েছে । ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইন এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪৪০ ঘ.