২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ধার তৎপরতা জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশ

চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 07:40 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। রাত ১টার দিকে তিনি বলেন, প্রধানমন্ত্রী এখনো চট্টগ্রামে ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কার্যক্রমের খোঁজ-খবর নিচ্ছেন ও উদ্ধার কার্যক্রম তদারক করছেন। “সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে উদ্ধার তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গভীর রাতেও তিনি উদ্ধার কার্যক্রমের খোঁজ-খবর নিচ্ছেন ও তা তদারক করছেন,” বলেন তিনি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের তিনটি গার্ডার ভেঙে পড়ে চার জন নিহত হয়। চাপা পড়ে আরো বেশ কয়েকজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এএল/০১৩৪ ঘ.