২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার ফেরত গেল ২৩ রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে শনিবার আটক ২৩ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 12:32 PM

কক্সবাজার, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে শনিবার আটক ২৩ রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এরমধ্যে নাইক্ষ্যংছড়ির তমব্র“ সীমান্ত থেকে ১৩ এবং টেকনাফ থেকে ১০ জনকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে। কক্সবাজার বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তমব্র“ এলাকায় অভিযানে ১৩ রোহিঙ্গাকে আটক করে মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে। টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, টেকনাফের হোয়াইক্যং থেকে ৬ জন এবং দমমিয়া থেকে ৪ জন রোহিঙ্গা আটক করে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০০০ ঘ.