ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের বইমেলা প্রয়াত লেখক হুমায়ূন আহমেদকে উৎসর্গ করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে তিনি আরো বলেন, বইমেলার একটি অংশকে হুমায়ূন চত্বর ঘোষণার উদ্যোগ নেয়া যেতে পারে।
সমকালীন বাংলা সাহিত্যের জনপ্রিয়তম লেখক হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে গত জুলাই মাসে মারা গেলে বাংলা একাডেমী তাকে এবারের বইমেলা উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়।
সংসদে সংস্কৃতিমন্ত্রী জানান, দেশের প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো সংস্কার ও সংরক্ষণের ব্যাপারে দুটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এছাড়া একই বিষয়ে দুটি কর্মসূচি বাস্তবায়নের পথে রয়েছে।
তিনি আরো জানান, দেশের পুরাকীর্তিগুলোর সংস্কার, সংরক্ষণ, খনন ও উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে দেশের ১২টি জেলায় অবস্থিত প্রাচীনকীর্তিগুলো সংস্কার, সংরক্ষণ, খনন ও উন্নয়ন কাজ সম্পাদন করা হবে। এ সব কর্মসূচি ২০১৬ সাল নাগাদ শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24