ঝিনাইদহ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে অস্ত্রসহ এক ‘চরমপন্থিকে’ আটক করেছে র্যাব।
বুধবার রাতে উপজেলার পৈলেনপুন গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আতিয়ার রহমান (৪০) পুর্ববাংলা কমিউনিস্ট পার্টি ‘জনযুদ্ধ’ -এর ক্যাডার বলে দাবি করেছে র্যাব।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের উপ-অধিনায়ক ক্যাপ্টেন আশরাফ আলী জানান, পৈলেনপুন গ্রামে চরমপন্থিদের গোপন বৈঠকের খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় আতিয়ার রহমান নামে এক চরমপন্থি ক্যাডারকে একটি সাটার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১২৫২ ঘ.
bdnews24