২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে যুবদল নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

পিরোজপুরের সদর উপজেলায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 05:07 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

পিরোজপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের সদর উপজেলায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার কলাখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জিয়াউল হক মৃধাকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৮ এর ডিএডি সাজ্জাদ হোসেন। তিনি বলেন, রাতে কলাখালীর উদয়কাঠী ষ্টীল সেতুর কাছ থেকে জিয়াউলকে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী তার বসত ঘরের খাটের নিচ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য রাতেই জিয়াউলকে র‌্যাব-৮ এর বরিশাল কার্যালয় নেয়া হয় বলে জানান ডিএডি সাজ্জাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১১০৪ ঘ.