২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআর চেয়ারম্যান চট্টগ্রামে

জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান গোলাম হোসেন চট্টগ্রাম শুল্ক ভবন পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান গোলাম হোসেন চট্টগ্রাম শুল্ক ভবন পরিদর্শন করেছেন। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার ২৪ দিনের মাথায় তিনি বুধবার সকালে আকস্মিক সফরে চট্টগ্রাম আসেন। সকাল ৯টায় এনবিআরের সদস্য (শুল্ক ও ভ্যাট) হোসাইন আহমেদকে নিয়ে গোলাম হোসেন শুল্ক ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এরপর শুল্ক ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। রাজস্ব আয় বাড়াতে কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, “প্রাক জাহাজীকরণ পরিদর্শন প্রথা উঠে যাচ্ছে কয়দিন পর, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড প্রতিস্থাপনের কাজ চলছে। কতটুকু সম্ভব হবে এটি দিয়ে। আমি কিন্তু উদ্বিগ্ন আমাদের প্রস্তুতি নিয়ে।” চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার আগের একটি গোয়েন্দা প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, ওই প্রতিবেদনে রাজস্ব প্রশাসনে শৃঙ্খলা না থাকাকে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কোনো ছাড় দেয়া হবে না। তিনি বলেন, কর্মকর্তাদের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। গোলাম হোসেন সাংবাদিকদের বলেন, রাজস্ব আদায়কারী বড় প্রতিষ্ঠান হিসেবে এই কাস্টম হাউজের গুরুত্ব বেশি। এ কারণেই তার এই সফর। গত ২৫ অক্টোবর এনবিআর চেয়ারম্যান পদে যোগদান করেন গোলাম হোসেন। তিনি নাসিরউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২২৪১ ঘ.