২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্য বিয়ে করতে গিয়ে বরসহ ৩ জন কারাগারে

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে যাওয়ার অপরাধে বরসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

বরগুনা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করতে যাওয়ার অপরাধে বরসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে বর সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামের আনিসুর রহমানকে (৩২) এক মাস, কনের মা রেহেনা বেগম ও বিয়েটির আয়োজক শাহিনকে ১৫ দিন করে কারাদ- প্রদান করা হয়। বরগুনা থানার ওসি শীল মনি চাকমা জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. মুস্তাফিজুর রহমান ভ্রাম্যমান আদালতে এ সাজা দেন। কনের মা সদর উপজেলার পশ্চিম বাওয়ালকর গ্রামের রেহেনা বেগম জানান, বড় বোনের অনুরোধে তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে আয়োজন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬১৬ ঘ.