২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর হামলা: চট্টগ্রামে আটক আরো ৯

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো নয় জনকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় আরো নয় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর কোতোয়ালি এলাকায় পাঁচজন, হালিশহর এলাকা থেকে দুইজন এবং ডবলমুরিং ও কর্ণফুলী এলাকা থেকে একজন করে আটক করা হয়েছে। কোতোয়ালি এলাকায় গ্রেপ্তারকৃতদের ব্যাটারী গলিতে ইসলামী ছাত্রশিবির সমর্থিত একটি মেস থেকে আটক করা হয়েছে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (কোতোয়ালি) আব্দুল মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৬১০ ঘ.