২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৪ শিবিরকর্মী আটক

সরকারবিরোধী প্রচারণা এবং নাশকতা সৃষ্টির আশঙ্কায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী প্রচারণা এবং নাশকতা সৃষ্টির আশঙ্কায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে ফটিকছড়ির উত্তর ধুরং এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ফটিকছড়ি থানার ওসি এম এ সবুর। আটকরা হলেন- মো. রাশেদুল রাশেদ (২৬), মোজাম্মেল হোসেন (২৫), জাহেদ হোসেন (২৬) ও শাহেদ হোসেন (২৪)। তাদের কাছ থেকে ধর্মীয় উস্কানিমূলক বই, যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবি সম্বলিত বেশ কিছু পোস্টার ও প্রচারপত্র এবং এ সংক্রান্ত কয়েকটি অডিও সিডি উদ্ধার করা হয় বলে জানান ওসি। আটক শিবির কর্মীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৪১৯ ঘ.