কুমিল্লা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার হোমনা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুুলিশ।
মঙ্গলবার উপজেলার নারায়ণপুর বিল থেকে আমির হোসেনের (৩৫) লাশ উদ্ধার করা হয়।
উপজেলার কালিপুর গ্রামের মৃত সমন মিয়ার ছেলে আমির রাজমিস্ত্রীর কাজ করতেন।
হোমনা থানার এসআই শেখ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে আমির পাশের মনিপুর গ্রামে ফুফুর বাড়িতে যান। বিকালে ফুফুর বাড়ি থেকে বের হলেও আর বাড়ি ফিরে আসেননি।
মঙ্গলবার পুলিশ নারায়ণপুর বিল থেকে তার লাশ উদ্ধার করে। লাশের বাম কানের নিচে ক্ষত ছিল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২১৬ ঘ.
bdnews24