নারায়ণগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্রসহ কুদরত আলী ওরফে কদু (৩২) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে পঞ্চবটি ফাজিলপুর এলাকা থেকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবার এবং চোরাই একটি ওয়ালটন মোটরসাইকেল ও নগদ সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি ওই এলাকার মৃত দুখু মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পঞ্চবটি ফাজিলপুর এলাকায় ডাকাত কুদরত আলী ওরফে কদুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার স্বাকীরোক্তি অনুযায়ী ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবার, চোরাই একটি ওয়ালটন মোটরসাইকেল ও নগদ সাড়ে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
“গ্রেপ্তারকৃত কদু কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।”
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক শফিক বাদী হয়ে মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩০ ঘ.
bdnews24