চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়েতে রাজি না হওয়ায় চট্টগ্রামের সাতাকনিয়া উপজেলায় এক যুবক তার চাচাতো বোনকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত তানজিনা আক্তার জোৎ¯œা (২১) সাতকানিয়া পৌরসভা এলাকার আব্দুল খালেকের মেয়ে।
মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঘরে ঢুকে জোৎ¯œাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে জোৎস্না বোয়ালিয়ায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার ভোর রাতে জোৎস্নার ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারই চাচাতো ভাই মাইনুদ্দিন রাফি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, রাফি চাচাতো বোন জোৎস্নাকে পছন্দ করতো। মাঝে সে তাকে বিয়ের প্রস্তাব দিলে জোৎ¯œা তা ফিরিয়ে দেয়।
“বিয়েতে রাজি না হওয়ায় রাফি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জোৎ¯œাকে হত্যা করে বলে আমরা ধারণা করছি।”
রাফিকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএইচ/১৫০৮ ঘ.
bdnews24