২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের জন্মদিনে পাল্টাপাল্টি সভা, ১৪৪ ধারা

পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 05:17 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

পাবনা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির দুই পক্ষ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডি এম আতিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ফরিদপুর পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে। বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার একই সময়ে পৌর মিলনায়তনে সভা ডাকে ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকু এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের অনুসারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিএনপির দুই পক্ষ একই সময়ে একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১১১০ ঘ.