২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট বিআরটিএ কার্যালয়ে ১৩ দালাল গ্রেপ্তার, সাজা

সলেটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয় থেকে ১৩ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

সিলেট, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয় থেকে ১৩ দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার বেলা ৩টায় গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। র‌্যাব-৯ এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নাসের রিকাবদার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিআরটিএ অফিসের দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়। পরে নির্বাহী হাকিম কাইজার মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা হয়। আটজনকে সাত দিনের, দুজনকে পাঁচ দিনের এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি দুজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব কর্মকর্তা নাসের বলেন, এইটি চক্রটি সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৭ ঘ.