বরগুনা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বরগুনা সদরে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত মো. জামাল হোসেন সদর উপজেলার লেমুয়া গ্রামের সানু হাওলাদারের ছেলে।
সোমবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুস্তাফিজুর রহমান এ সাজা দেন বলে জানান বরগুনা থানার ওসি পুলক চন্দ্র রায়।
দণ্ডিত জামলকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রাসেল স্কয়ারের সামনে জামাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীল পথরোধ করে অশোভন আচরণ করে।
এ সময় পথচারীরা জামালকে আটক করে পুলিশ ও ইউএনওকে জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০৪ ঘ.
bdnews24