২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে পুকুরে নারীর লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজারে একটি পুকুরে লাশটি পাওয়া যায়। সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মহিলার পরনে লাল শাড়ি ছিল বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩১ ঘ.