২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জামায়াতের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ৫ জন আহত

কুমিল্লায় জামায়াত-শিবিরের মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংর্ঘষে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

কুমিল্লা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় জামায়াত-শিবিরের মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংর্ঘষে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচ জন আহত হয়েছেন। রোববার বিকালে এ ঘটনার পর পুলিশ নগরীর বিভিন্ন স্থান থেকে জামায়াত শিবিেিরর ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর রেইসকোর্সে জামায়াত শিবির মিছিলে বাধা দিলে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। অবশ্য ছাত্রশিবিরের মহানগরের সেক্রেটারি মনির আহমেদ দাবি করেছেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ১০ জন আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৫৯ ঘ.