২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শিবিরের হামলায় ২ পুলিশ সদস্য আহত

ঝিনাইদহে শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে শিবিরের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার বিকাল ৩টার দিকে কে.সি. কলেজ থেকে শিবিরের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালায়। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই শেখ মাহবুব, হাবিলদার পুষ্পল। ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ১৮ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- মাসুদুর রহমান, মেহেদী হাসান ও হাসানুজ্জান। ওসি আরো জানান, বিকালে প্রায় দুইশ’ শিবির ক্যাডার কে.সি. কলেজ থেকে ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ বাঁধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/১৮৫৪ ঘ.