২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় জামায়াতের ২ নেতাকর্মী আটক

নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ দুই জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নওগাঁ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ দুই জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাদ্রাসা শিক্ষক ও সাবেক পারইল ইউপি চেয়ারম্যান মাওলানা নিজামউদ্দিন ফকির (৪৮) ও এনামুল হক। শনিবার বিকেলে মাওলানা নিজামউদ্দিন ফকিরকে পারইল মাদ্রাসা এলাকা থেকে এবং সন্ধ্যায় এনামুল হককে তার বাড়ি আটক করা হয়। এনামুল হকের বাড়ি উপজেলার বানিয়াপাড়া গ্রামে। তার বাবার নাম সামছুল হক। রানীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, আটককৃতদের বিরুদ্ধে উস্কানিমূলক তৎপড়তা, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিসহ নানা অভিযোগ রয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩৩২ ঘ.