২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত: সোনারগাঁওয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বখাটে যুবক উত্ত্যক্ত করায় এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বখাটে যুবক উত্ত্যক্ত করায় এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন । শনিবার উপজেলার পিরোজপুরে বিষপানে আত্মহত্যা করেন ফারহানা ইসলাম রিমি (১৮) নামের এই শিক্ষার্থী। পিরোজপুরের রফিকুল ইসলামের মেয়ে রিমি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে দ্বিতীয় বর্ষে পড়তেন। এলাকাবাসীর বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ জানান, সকাল ১০টার দিকে রিমি কলেজে যাচ্ছিলেন। পথে মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় শামীম নামের এক বখাটে যুবক তার পথরোধ করে। এ সময় সে রিমির হাত ধরে টানা-হেঁচড়া করে এবং তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনার পর বেলা ১১টার দিকে বাসায় ফিরে লজ্জায় ও অপমানে কীটনাশক পান করে আতœহত্যা করেন রিমি। এর পর থেকে বখাটে শামীম পলাতক রয়েছে। সে একই এলাকার নূর মোহাম্মদের ছেলে। ঘটনার তদন্ত করে ওই বখাটে যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮০৯ ঘ.