২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের মন্ডুমালা সীমান্তে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2012, 06:57 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঠাকুরগাঁও, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের মন্ডুমালা সীমান্তে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা। শনিবার ভোর ৪টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ওই সীমান্ত থেকে সাব্বির হোসেন (২৩) নামে ওই যুবককে ধরে নেয়া হয় বলে বিজিবি জানিয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বালিয়াডাঙ্গী উপজেলার জুগিরহাট গ্রামের রেজাউল ইসলামের ছেলে সাব্বির গরু আনতে গিয়েছিল। স্থানীয়রা জানায়, সাব্বির গরু আনার সময় মন্ডুমালা সীমান্তের ৩৮২/৬ নম্বর পিলারের কাছে ভারতের ভেলাগাছি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবির ঠাকুরগাঁও ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাব্বিরকে ফেরত আনার চেষ্টা চলছে। বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.