২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ৩৫ জামায়াত-শিবির নেতাকর্মী অভিযুক্ত

পুলিশের উপর হামলার মামলায় ঝিনাইদহের কালীগঞ্জে ৩৫ জামায়াত-শিবির নেতাকর্মীর নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঝিনাইদহ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপর হামলার মামলায় ঝিনাইদহের কালীগঞ্জে ৩৫ জামায়াত-শিবির নেতাকর্মীর নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বলেন, শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। তবে অভিযুক্তরা আগাম জামিনে রয়েছেন বলে ওসি জানান। গত ৬ নভেম্বর ঝিনাইদহের কালিগঞ্জে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে পুলিশের উপর হামলা করা হয়। ওইদিনই পুলিশ ৩৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো চারশ’ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তারও করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৫৪ ঘ.