২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের নতুন নেতাকে হাসিনা-খালেদার অভিনন্দন

চীনের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের কমিউনিস্ট পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আওয়ামী লীগ ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শেখ হাসিনা অভিনন্দন বার্তায় বলেন, “দুই দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে।” জনগণের ভাগ্যের পরিবর্তন এবং চীনকে বিশ্ব নেতৃত্বে প্রতিষ্ঠা করার জন্য সে দেশের কমিউনিস্ট পার্টির প্রচেষ্টাকে আওয়ামী লীগ সব সময়ে প্রশংসার চোখে দেখে বলেও শেখ হাসিনা উল্লেখ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিনন্দন বার্তায় বলেন, “আমার প্রয়াত স্বামী ও আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে যে সম্পর্কের সূচনা করেছিলেন তার গভীর কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব রয়েছে। “গত তিন দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে চীন সরকার যে সহযোগিতা দিয়ে আসছে তা আমাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে।” শিং জিনপিংয়ের নেতৃত্বে চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন খালেদা জিয়া। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উভয়ই চীন সফর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এএইচ/২২১৫ ঘ.