২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা জমার সুবিধার্তে শুক্র ও শনিবার ওই এলাকার সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা জমার সুবিধার্তে শুক্র ও শনিবার ওই এলাকার সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে। এতে বলা হয়, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা জমা ও নির্বাচনী ব্যয় পরিচালনায় নতুন একটি ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ জন্য ১৬ ও ১৭ নভেম্বর সিটি কর্পোরেশন এলাকার সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দেয়া হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএল/২১১৮ ঘ.