২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে নিরাপত্তাকর্মী-শ্রমিক সংঘর্ষে আহত ১৫

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) নিরাপত্তাকর্মী ও তৈরি পোষাক শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

সাভার, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) নিরাপত্তাকর্মী ও তৈরি পোষাক শ্রমিকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিইপিজেডের প্রধান ফটকের কাছে এ সংঘর্ষ হয় বলে জানান শিল্প পুলিশের উপপরিচালক মোক্তার হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নতুন জোনের স্টাইরেক্স ফ্যাশন লিমিডেট নামের একটি কারখানার শ্রমিক বিলকিস বানু অন্তঃসত্ত্বা হওয়ায় সকালে তার স্বামী আলম তাকে নিজেদের ভ্যানে করে কারখানায় পৌঁছে দিতে যায়। নিরাপত্তাকর্মীরা ডিইপিজেডের প্রধান ফটকে তাদের আটকে দেয়। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিলকিস ও তার স্বামীর কথা কাটাকাটির একপর্যায়ে এক আনসার সদস্য বিলকিসকে লাঠি দিয়ে আঘাত করে। ঘটনাটি দেখতে পেয়ে কয়েকটি কারখানার শ্রমিক ক্ষোভে ফেটে পড়ে। খবর পেয়ে স্টাইরেক্স ফ্যাশন লিমিটেডের শ্রমিকরাও ছুটে আসে। তখন শ্রমিক ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা পালিয়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মোক্তার। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেয়। আহতদের বেপজা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/১৯৫২ ঘ.