২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি প্রযুক্তির প্রদর্শনী ‘পাওয়ার বাংলাদেশ’ শুরু

বিদ্যুৎ ও জ্বালানি খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘নবম পাওয়ার বাংলাদেশ’ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও জ্বালানি খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘নবম পাওয়ার বাংলাদেশ’ শুরু হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রদর্শনী উদ্বোধন করে বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে আমরা এগিয়ে যেতে পারি।” আওয়ামী লীগ সরকারের রূপকল্পে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের পরিরকল্পনা তুলে ধরার পাশাপাশি এই খাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেমস্ গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (ইউএসএ) ও সেমস বাংলাদেশ এই প্রদর্শনী আয়োজন করেছে। প্রদর্শনীর সহআয়োজক হিসেবে রয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। ১৭টি দেশ এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। অনুষ্ঠানে সেমস গ্লোবাল (ইউএসএ ও এশিয়া প্যাসিফিক) প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, “ব্যবসায়ীরা যারা এতে অংশ নিচ্ছে তারা বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিত্যনতুন প্রযুক্তি ও আবিষ্কার দেখার সুযোগ পাবেন, যা পরস্পরের যোগাযোগের একটি নতুন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করবে।” অ্যামচ্যামের প্রেসিডেন্ট আফতাব উল ইসলাম, এনার্জি প্যাকের পরিচালক রেজওয়ানুল কবির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬৩৭ ঘ.