২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন ৫১ হাজার হাজি

হজ পালন শেষে গত দুই সপ্তাহে ৫০ হাজার ৫১৭ জন হাজি দেশে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ পালন শেষে গত দুই সপ্তাহে ৫০ হাজার ৫১৭ জন হাজি দেশে ফিরেছেন। বিমানসহ তিনটি আকাশ পরিবহন সংস্থা তাদের ফিরতি হজ ফ্লাইটে এসব হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। ফিরে আসা হাজিদের মধ্যে দুই হাজার ৯৩১ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৪৭ হাজার ৫৮৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গিয়েছিলেন। মক্কায় স্থাপিত বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হজে যাওয়া ১৫১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মক্কায় ১০৭, মদিনায় ২১, জেদ্দায় পাঁচজন ও মিনায় ১৮ জন হাজি মারা গেছেন, যাদের ১৩২ জন পুরুষ এবং ১৯ জন নারী। মৃত ১৫১ জনের মধ্যে ছয়জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৪৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। গত ২৫ অক্টোবর পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ পালনের জন্য চলতি বছর এক লাখ নয় হাজার ৬৬০ জন সৌদি আরব যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬১৪ ঘ.