২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইডিয়ার’ প্রকল্প পরিচালক হলেন আখতারোজ্জামান

সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আখতারোজ্জামান সিদ্দিকীকে নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাকর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আখতারোজ্জামান সিদ্দিকীকে নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে ওই পদে নিয়োগ দেয়া হয়। এই নিয়োগ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে আখতারোজ্জামান ‘ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং জাতীয় পরিচয়পত্র প্রদান’ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। স¤প্রতি প্রকল্পটির কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার ২৭ জন যুগ্ম-সচিবকে বিভিন্ন মেয়াদে ধারণাগত জ্যেষ্ঠতা দেয়া হয়। তবে এজন্য এসব কর্মকর্তা কোন বাড়তি আর্থিক সুবিধা পাবেন না। এ কর্মকর্তাদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ইব্রাহিম খলিলকে ২০০৯ সালের ১৯ ফেব্রুয়ারি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব গোলাম মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক দিলদার আহমদ, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) পরিচালক মোহাম্মদ শাফায়েত হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ, বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য রফিকুল ইসলাম, সিলেটের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা ইউসুফ আলী, ওএসডি যুগ্ম-সচিব সরফুদ্দীন খান জিলানী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ভিকারুন নেছা, পিএসসি’র পরিচালক মাহমুদা মিন আরা ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুনীর চৌধুরীকে একই বছরের ৭ সেপ্টেম্বর থেকে জ্যেষ্ঠতা দেয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের যুগ্ম-সচিব হারুন উর রশীদ খান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হেলাল উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আশরাফ আলী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একে ফজলুল হক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক মজিবুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুশেণ চন্দ্র রায়, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বজলুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব শহীদ বখতিয়ার আলম, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক মাহমুদা আখতার মীনা, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাহানারা পারভীন, বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য ফাতেমা বেগম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব ফরিদা নাসরীন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. গাউস, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক সাজ্জাদ কবির এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহা. আবুল হোসেনকে ২০১০ সালের ২১ নভেম্বর থেকে জ্যেষ্ঠতা দেয়া হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের সচিব পদে প্রেষণে কর্মরত শামসুল আলমকে প্রত্যাহার এবং একই জেলার বুড়িচংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই সিটি করপোরেশনের সচিব পদে প্রেষণে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। তাদের পূর্বপদে বহাল রাখা হয়েছে। এরআগে গত ৪ অক্টোবর তাদের বদলির আদেশ করা হয়। তবে আদেশটি বাতিল করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে পদায়নের জন্য ন্যস্ত মেডিকেল অফিসার ডা. সাহিদা ইসলামকে ঢাকার বর্ডার গার্ড হাসপাতালের মেডিকেল অফিসার পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেষণে নিয়োজিত মেডিকেল অফিসার ডা. ফাতিমা জেসমিনকে প্রত্যাহার করে মূল কর্মস্থল ফেরৎ পাঠাতে তার চাকরি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭১২ ঘ.