২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে এক রাতে ৭ ঘরে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার রাতে ৭ ঘরে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 04:02 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মঙ্গলবার রাতে ৭ ঘরে ডাকাতি হয়েছে। দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কর্মকার পাড়া, মনোহরদী দক্ষিণপাড়া ও রামচন্দ্রদী গ্রামে এসব ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত একটার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও কর্মকার পাড়া গ্রামের প্রয়াত ফালু কর্মকারের চার ছেলের ঘরে ২০/২৫ জনের একদল ডাকাত হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মৃণাল কর্মকার, মিন্টু কর্মকার, মন্টু কর্মকার ও মনোজ কর্মকারের ঘর থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, ৩০ ভরি রূপা, ৩টি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা লুট করে। এছাড়া মনোহরদী দক্ষিণপাড়ার ইবু মিয়া ও ই¯্রাফিলের ঘরে ডাকাতদল হানা দিয়ে ৫ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল সেট, নগদ ১৫ হাজার টাকা লুটে নেয়। রাত ২টায় গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামের পাওয়ালুম ব্যবসায়ী নুরুল ইসলামের বাড়িতে ১৫/১৮ সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে ১২ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক আশ্ররাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০০ ঘ.