২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবক খুন

যশোর শহরতলী থেকে বুধবার গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

যশোর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শহরতলী থেকে বুধবার গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতিকুর রহমান (৩০) ওই এলাকার মোকলেস হোসেনের ছেলে। ভোরে শহরতলীর বালিয়াডাঙ্গা মালোপাড়া থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. ওহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহত আতিকুরের দেহে গুলির চিহ্ন রয়েছে। মঙ্গলবার মধ্যরাতে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে মালোপাড়া মাঠে নিয়ে গুলি করে ফেলে রেখে গেছে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে এ তাকে হত্যা করেছে তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.