২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভেজাল খাবার তৈরির উপাদানসহ গ্রেপ্তার ৩

নগরীতে ভেজাল খাবার তৈরির উপাদানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে ভেজাল খাবার তৈরির উপাদানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন- মো. আলমগীর (২২), আশীষ দে (৪০) ও সাধন দত্ত (৬৩)। মঙ্গলবার রাতে বাকলিয়া থানাধীন ডিসি রোড এলাকার ১৭নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেকিং পাউডার, কাস্টার্ড পাউডার, মধু, মিছরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা উপাদানগুলো কর্ণফুলী কেমিক্যাল ওয়ার্ক্স নামে একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানের মালিক আদিল আহাম্মদ মজুমদার বাজার থেকে নারকেল তেল, মধু মিছরি, গোলাপ জলসহ বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে এর মধ্যে পানি ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে এতদিন ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নগরীর বাকলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৬৫৭ ঘ.