ঝিনাইদহ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মঙ্গলবার রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা এ দুই বাড়ি থেকে সাত লাখ টাকার মালামাল লুট করেছে বলে পুলিশ জানিয়েছে।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে ১০/১২ জন ডাকাত বলুহর ইউনিয়ন পরিষদের সদস্য চিত্তরঞ্জন বসুর বাড়িতে ঢোকে। তাদের বাড়ি থেকে নগদ ৯০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে।
পরে ডাকাতরা তার ভাই দুলাল চন্দ্র বসুর বাড়ি থেকে নগদ ৮ হাজার টাকা ও অন্যন্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৫ ঘ.
bdnews24