২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া ঘাটে ভাঙ্গন রোধে ব্যবস্থা নিচ্ছে সরকার

মাওয়া ঘাটের ভাঙ্গন রোধে সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নৌ-পরিবহণ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাওয়া ঘাটের ভাঙ্গন রোধে সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে নৌ-পরিবহণ মন্ত্রণালয়। মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওয়া ঘাটের ভাঙ্গন রোধ ও ঘাট সচল রাখা নিয়ে বুধবার নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়, নতুন লঞ্চ ও ফেরিঘাট স্থাপনের জন্য এখন থেকেই উদ্যোগ নেয়া হবে। ভাঙ্গা জায়গা রক্ষণাবেক্ষনের ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএ ও সেতু বিভাগ সমন্বয় করে কাজ করবে। গত ঈদুল আজহার আগে নদীর প্রবল ভাঙ্গনের ফলে মাওয়ায় ফেরি ঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। বিআইডব্লিউটিএ নতুন তিনটি ফেরিঘাট স্থাপন করে যাত্রী ও যানবাহন পারাপার সচল রেখেছে। সভায় পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুবুর রহমান, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪৪৫ ঘ.