২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে যাওয়ার পথে লাশ হলো ৩ জন

রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 05:15 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের সড়কে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা আরো চারজন। শেরেবাংলা থানার এসআই রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে রোগী নিয়ে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনায় পড়ে। নিহতরা হলেন- গাজীপুরের চেয়ারম্যানবাড়ি এলাকার খোকন পাঠান (৫০), তার স্ত্রী ফারজানা বেগম (৪৫) ও অ্যাম্বুলেন্সের চালক আলমগীর হোসেন (৪৩)। আহতরা হলেন- পাঠান দম্পতির ছেলে নাবিল (১৮), সজিব (২০), তাদের প্রতিবেশী মানিক (৩৫) ও নীলু (৫৮)। এসআই রফিকুল জানান, বুকে ব্যাথা অনুভব করায় খোকন পাঠানকে নিয়ে পরিবারের সদস্যরা উত্তরার একটি হাসপাতালে আসেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথে তারা দুর্ঘটনায় পড়েন। আরোহীদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা খোকন ও ফারজানাকে মৃত ঘোষণা করেন। এরপর সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাম্বুলেন্সের চালক আলমগীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১০২ ঘ.