২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ৪ বছরের শিশুকে ধর্ষণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 06:36 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

নোয়াখালী, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় চর ফকিরা এলাকা থেকে মঙ্গলবার রাতে নুর আলম রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি এমরান আলী জানান, দুপুরে প্রতিবেশী রায়হান শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে অভিভাবকরা শিশুটিকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২২ ঘ.