২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জের শুভাড্যায় যুবক ‘নিখোঁজ’

কেরানীগঞ্জে স্কুলশিশু অপহরণের পরদিন সোমবার ওই এলাকায় এক যুবক নিখোঁজ হয় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 02:40 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জে স্কুলশিশু অপহরণের পরদিন সোমবার ওই এলাকায় এক যুবক নিখোঁজ হয় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। যুবকের নাম কালা চাঁন মৃধা (৩০)। তিনি অটোরিকশা চালক। তার বাবা মোহাম্মদ আলী জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দুটি মোটর সাইকেলে করে চার ব্যক্তি পশ্চিম শুভাড্যা থেকে কালা চাঁনকে তুলে নিয়ে যায়। তবে ওই চার ব্যক্তিকে তিনি চেনেন না বলে জানান। তিনি অবশ্য এও বলেন, তারা আইন-শৃঙ্খলা বাহিনীর লোক হতে পারে। এ বিষয়ে র‌্যাব-১০ (কেরানীগঞ্জ) এর ক্যাপ্টেন মো. মাহফিজুর রহমান সাংবাদিকদের জানান, এই নামের কাউকে র‌্যাব ধরেনি। বিষয়টি তাদের জানা নেই। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ওই ঘটনায় কালা চাঁনের বাবা মঙ্গলবার থানায় একটি জিডি করেছেন। এর আগে গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয় শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগ। মা লিপি মণ্ডল, বোন পিনাকি মন্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ দিতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২০৩১ ঘ.