২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা শিপইয়ার্ডের দ্বিতীয় যুদ্ধজাহাজ হস্তান্তর

খুলনা শিপইয়ার্ডে নির্মিত দ্বিতীয় যুদ্ধজাহাজ মঙ্গলবার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

খুলনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা শিপইয়ার্ডে নির্মিত দ্বিতীয় যুদ্ধজাহাজ মঙ্গলবার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সেনা প্রধান বলেন, সামরিক বাহিনীর নদীপথের যাত্রা নির্বিঘœ করতে এলসিভিপি’র মতো সামরিক যান অপরিহার্য। দুর্যোগ মোকাবেলা, সেনা সদস্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর এবং স্বাভাবিক সময়ে সেনা টহলের জন্য এই জাহাজটি ব্যবহৃত হবে। খুব শিগগিরই খুলনা শিপইয়ার্ড তাদের নির্মিত যুদ্ধজাহাজ বিদেশেও রপ্তানি করতে পারবে বলে তিনি প্রধান আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর আর ইউ আহমেদ। সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ঊনিশ দশমিক ৭৫ মিটার দৈর্ঘ্যরে এবং সাত মিটার প্রস্থের এই জাহাজটি যুদ্ধকালে বাংলাদেশ সেনাবাহিনী নৌপথে সৈন্য ও যুদ্ধের সরঞ্জামাদি বহনের জন্য ব্যবহার করতে পারবে। এটি নির্মাণে খরচ হয়েছে ষোল কোটি টাকা। ঘণ্টায় গতিবেগ বার থেকে বিশ নটিক্যাল মাইল। এতে ৪৫ জন ক্রু বহন করা যাবে। জাহাজটি একনাগাড়ে দুই দিন দুই রাত চলার ক্ষমতা রাখে। নৌ-বাহিনীর জন্য নির্মিত খুলনা শিপইয়ার্ডে প্রথম যুদ্ধজাহাজটি গত ৮ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি রূপসা নদীতে ভাসিয়ে উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৯ ঘ.