২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দুয়ায় সংঘর্ষ: পুলিশের মামলায় গ্রেপ্তার ৫৭

নেত্রকোনার কেন্দুয়ায় উত্ত্যক্ত করা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশের মামলায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

নেত্রকোনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার কেন্দুয়ায় উত্ত্যক্ত করা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশের মামলায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, সোমবার দুপুরে এক নারীকে উত্ত্যক্ত করা নিয়ে উপজেলার ছিলিমপুর ও কমলপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ১৫ পুলিশ প্রায় ৫০ জন আহত হয়। ওই রাতেই কেন্দুয়া থানার উপ-পরির্দশক মিরাশ উদ্দিন বাদী হয়ে দুই গ্রামের ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করে মামলা দায়ের করেন। এরপর রাতভর অভিযান চালিয়ে দুই গ্রামের ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৩৮ ঘ.