২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২০ হাজার মিটার জাল আটক

চাঁদপুরে ২০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2012, 05:51 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

চাঁদপুর, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ২০ হাজার মিটার মাছ ধরার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব জাল আটক করা হয়। তবে কেউ আটক হয়নি। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মো. জহুরুল হক জানান, চাঁদপুরের বড়স্টেশন মেঘনা মোহনা থেকে শুরু করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদীতে মাছ ধরার সময় জালগুলো আটক করা হয়। “আটক জালগুলো বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। এগুলো পরবর্তীতে শহরের ডাকাতিয়া নদী তীরে পুড়িয়ে ফেলা হবে” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৪২ ঘ.