২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার ফেরত পাঠানো হল ৪৬ রোহিঙ্গাকে

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া সময় ১৭ এবং অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ২৯ রোহিঙ্গাকে সোমবার মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 02:53 PM

Updated : 24 Aug 2022, 12:28 PM

কক্সবাজার, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া সময় ১৭ এবং অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ২৯ রোহিঙ্গাকে সোমবার মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে। এছাড়া মালয়েশিয়াগামী আটক আরো নয়জনের বিরুদ্ধে উখিয়ায় মামলা করা হয়েছে। টেকনাফ-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে টেকনাফের সাবরাং থেকে মালয়শিয়া যাত্রার প্রস্তুতিকালে ১৭ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। বিকালে তাদের মিয়ানমার ফেরত পাঠানো হয়। অপরদিকে ইনানী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মো. সাঈদ মিয়া বলেন, ভোর রাতে উখিয়ার রূপপতি গ্রামের প্রয়াত ইসলাম মিয়ার ছেলে গফুর মিয়ার বাড়ি থেকে মালয়শিয়া যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় ৯ রোহিঙ্গকে আটক করা হয়। এ নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, পৃথক অভিযানে নাইক্ষ্যংছড়ির ঘুনধুম থেকে ১৬ জন, তমব্র“ থেকে ৮, উখিয়ার পালংখালী থেকে ৩ এবং বালুখালী থেকে ২ রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমার ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৪৭ ঘ.