কক্সবাজার, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের টেফনাফ থেকে সোমবার একটি লাশ উদ্ধার করা হয়েছে।
বিজিবির ধারণা ওই ব্যক্তি অবৈধভাবে সাগর পথে মালয়শিয়া যাওয়া ট্রালারের যাত্রী ছিলেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া এলাকা থেকে উদ্ধার করা এ লাশের পরিচয় জানাতে পারেনি বিজিবি।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ানের শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানির অধিনায়ক জাকারিয়া জানান, লাশটি ভেসে ঘোলাপাড়া এলাকায় এসেছিল। লাশটি পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩২ ঘ.
bdnews24