গাজীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পবর্জ্যে তুরাগ নদ দূষণের দায়ে গাজীপুরের দুই কারখানাকে ২০ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
কারখানা দুটি হলো- টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ও কালিয়াকৈরের আরএস নিট কম্পোজিট লিমিটেড।
সোমবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্ú্রতি পরিবেশ অধিদপ্তরের আকস্মিক পরিদর্শনে ওই দুই কারখানা থেকে অপরিশোধিত তরল বর্জ্য অনিয়ন্ত্রিত অবস্থায় নির্গত হয়ে তুরাগ নদে দূষণ ঘটতে দেখা যায়।
এ কারণে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী সোমবার দুই কারখানার ব্যবস্থাপনা পরিচালককে জরিমানা করেন।
এর মধ্যে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডকে ১০ লাখ টাকা ও আর এস নিট কম্পোজিট লিমিটেডকে ১০ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
কারখানা দুটি থেকে নির্গত তরল বর্জ্যরে কারণে নদীর পানিতে দ্রবিভূত অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনক মাত্রায় কমে গেছে বলে বিবৃতিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৮১৪ ঘ.
bdnews24