২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ১৮ মণ জাটকা আটক

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে তিনটি লঞ্চ থেকে ১৮ মণ জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে তিনটি লঞ্চ থেকে ১৮ মণ জাটকা উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার ঢাকাগামী এলভি টিপু ৪, ৫ ও এমভি ফ্লোটিলা লঞ্চে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড জানিয়েছে। কোস্টাগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. মাফজুল ইসলাম বলেন, জাটকাগুলো দক্ষিণাঞ্চল থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারের পর এগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৪৩ ঘ.