২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ জামায়াতের নায়েবে আমিরসহ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় জেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 08:35 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের মামলায় জেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি আবুল বাশার জানান, রোববার রাতে শহরের রনছ-রুহিতপুরের বাড়ি থেকে জেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হক মাতবরকে (৭৫) এবং বায়তুল মাল সম্পাদক ও মুন্সীগঞ্জ ইসলামী ব্যাংক কর্মকর্তা আখতার হোসেনকে (৫০) শিলমন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শহরের পিটিআই মোড়ের জামায়ত কার্যালয়ের সামানে রোববার রাত ৯টার দিকে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় সদর থানার এস আই মোশারফ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন। নুরুল হক ও আখতার হোসেনকে ওই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৪৩০ ঘ.