ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদরঘাট লঞ্চ টার্মিনালে ড্রামের ভেতর থেকে এক যুবকের লাশ খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিআইডব্লিউটিএর পিআই মাহফুজুর রহমান বিডিনিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে একজন কুলি ওই ড্রাম নিয়ে সোনারতরী লঞ্চে উঠেন। সঙ্গে থাকা একজন লোক ওই কুলিকে লঞ্চে রেখে টাকা ভাঙানোর কথা বলে চলে যায়। ফিরে না আসায় সে ড্রামসহ পন্টুনে নেমে ফাঁড়ি পুলিশকে খবর পাঠান।
তার দিয়ে পেঁচানো ড্রামটি খুলে পুলিশ এক যুবকের লাশ দেখতে পান। যুবকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক আটাশ হবে বলে পুলিশ জানায়।
তার পড়নে ছিল জিন্স প্যান্ট ও কমলা রঙের ফুলহাতা গেঞ্জি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি মোট তিন খন্ডে কেটে মাঝারি সাইজের একটি নীল ড্রামের ভেতরে ভরা হয়।
যুবকের মাথার পেছনের দিকে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রোববার রাতেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ওসির ধারণা।
ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৩৫৬ ঘ.
bdnews24