চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
চুয়েটের জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান জানান, রোববার রাত ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে িি(.িপঁবঃ.ধপ.নফ) পাওয়া যাচ্ছে।
তিনি জানান, প্রকৌশল বিভাগে মেধা তালিকায় ৬০০ জন ও অপেক্ষামান তালিকায় দুই হাজার ৯৮০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
স্থাপত্য বিভাগে মেধা তালিকায় ৩০ জন ও অপেক্ষামান তালিকায় ৭০ জন এবং ১১টি সংরক্ষিত আসনে তালিকা প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১১৫২ ঘ.
bdnews24